15+ বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং আর কনটেন্ট ক্রিয়েশন করছি। Upwork-এ ছিলাম Top Rated, Fiverr-এ Pro, এরপর একটি আমেরিকান কোম্পানিতে রিমোট জব। এখন ইউটিউবে ৯০০+ ফ্রি ভিডিও দিয়ে লক্ষ লক্ষ লার্নারের পাশে থাকার চেষ্টা করি।
আমি আলী হোসেন — পেশায় একজন ওয়েব ডেভেলপার। দীর্ঘদিন ফ্রিল্যান্সিং করেছি টপ মার্কেটপ্লেস Fiverr আর Upwork-এ। Upwork-এ পৌঁছেছিলাম Top Rated লেভেলে, আর Fiverr-এ কাজ করেছি Level Two ফ্রিল্যান্সার হিসেবে। এরপর যুক্ত হই একটি আমেরিকান কোম্পানির রিমোট টিমে।
প্রোগ্রামিং আর ওয়েব ডেভেলপমেন্ট শেখা আমার কাছে সবসময়ই ভালো লাগার বিষয়। সেই ভালো লাগা থেকেই 2019 সালে শুরু করি একটি ইউটিউব চ্যানেল। আজ সেখানে ৯০০+ ভিডিও রয়েছে, যেগুলো প্রতিদিন লক্ষ লক্ষ লার্নারকে কিছু না কিছু শিখতে সাহায্য করছে।
একটা কৌতূহল থেকে শুরু, তারপর ধাপে ধাপে ফ্রিল্যান্সিং, রিমোট জব আর শেখানো, পুরো পথটা এক জায়গায়।
শুরু (2012)
ওয়েব ডেভেলপমেন্টের প্রেমে পড়া। ফান্ডামেন্টাল ধরে ধরে HTML, CSS, JavaScript আর PHP শেখা, নিজের হাতে ছোট ছোট প্রজেক্ট বানানো।
ফ্রিলেন্সিং (2014)
Fiverr আর Upwork-এ প্রথম ক্লায়েন্ট। ধীরে ধীরে Fiverr-এ Pro আর Upwork-এ Top Rated ব্যাজ, দেশ-বিদেশের ক্লায়েন্টের জন্য শত শত সাইট ডেলিভার।
রিমোট জব (2019)
ফ্রিল্যান্সিং থেকে ফুল-টাইম রিমোট রোলে। একটি ইউএস কোম্পানির প্রোডাক্ট টিমে ওয়েব ডেভেলপার হিসেবে ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড ওয়ার্কফ্লোতে কাজ।
কন্টেন্ট ক্রিয়েশান (2019)
যা শিখেছি তা সহজ ভাষায় ফিরিয়ে দেওয়ার ইচ্ছা থেকে ইউটিউব চ্যানেল। WordPress, JavaScript, Freelancing আর Remote Job নিয়ে ৯০০+ ফ্রি ভিডিও।
একাডেমী (2025)
ফ্রি ভিডিওর পরের ধাপ, একটা স্ট্রাকচার্ড, মেন্টর-গাইডেড লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে ফান্ডামেন্টাল ঠিক রেখে হাতে-কলমে স্কিল গড়ে তোলা হয়।
যা শেখাই, তার প্রতিটাই নিজে করে দেখেছি। কিছু মাইলফলক নিচে।
Upwork
Fiverr
Web Developer
Worldwide
— Ali Hossain
Web Developer · Educator · Founder, aliHossain Academy
শেখানোর ধরনটা বোঝার সবচেয়ে সহজ উপায়, প্লেলিস্টগুলো ঘুরে আসুন। পছন্দ হলে তবেই বাকি পথে এগোবেন।
আগে ফ্রি ভিডিওতে শেখানোর ধরনটা যাচাই করুন। পছন্দ হলে একাডেমিতে গোছানো পথে এগিয়ে যান, আমি পাশে আছি।
