GIFT20 কুপনে ২০% ডিস্কাউন্ট

অফিসের কাজে AI: চাকরিজীবীদের জন্য ৫টি কাজ, রেডি প্রম্পট ও ফ্রি গাইড

একটা দাপ্তরিক চিঠি লিখতে আপনার কত সময় লাগে? খসড়া, কাটাকাটি, বসের পছন্দমতো ভাষা, সব মিলিয়ে হয়তো এক ঘণ্টা। অথচ ঠিকভাবে নির্দেশনা দিলে AI সেই খসড়া কয়েক মিনিটে বানিয়ে দিতে পারে।

এই লেখায় দেখবেন অফিসের কাজে AI কীভাবে ব্যবহার করবেন। লেখাটা সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য, বিশেষ করে যারা বছরের পর বছর অফিস সামলাচ্ছেন। কোনো টেকনিক্যাল জ্ঞান লাগবে না, আর বাংলায় লিখলেও চলবে।

অফিসের ৫টি কাজে AI

  1. দাপ্তরিক চিঠি ও ইমেইল লেখা, যেমন প্রকল্পের সময় বৃদ্ধির আবেদন।
  2. লম্বা প্রজ্ঞাপন, পরিপত্র ও নীতিমালা দ্রুত বোঝা।
  3. মিটিংয়ের এলোমেলো নোট থেকে কার্যবিবরণী।
  4. আসল ডেটা না দিয়েই Excel ফর্মুলা।
  5. প্রেজেন্টেশনের কাঠামো আর কঠিন প্রশ্নের প্রস্তুতি।

একটা জরুরি টিপ: AI-কে অফিসের নতুন জুনিয়র অফিসার হিসেবে ভাবুন, মেধাবী কিন্তু মাঝে মাঝে বানিয়ে বলে। তাই গোপনীয় নথি, NID বা বেতনের তথ্য কখনো দেবেন না, আর আইন, ধারা নম্বর, তারিখ ও হিসাব সবসময় মিলিয়ে নিন। প্রায় সব প্রম্পটের শেষে এই লাইনটা জুড়ে দিন:

কোনো তথ্য কম থাকলে আগে আমাকে প্রশ্ন করুন, অনুমান করবেন না।

ফ্রি PDF গাইড ডাউনলোড করুন

৫টি কাজের রেডি প্রম্পটসহ সবকিছু একটা ২৭ পাতার গাইডে গুছিয়ে দিয়েছি, বাংলা ও ইংরেজি দুই ভাষায়। গাইডে পাবেন:

  • ৫টি কাজের ধাপে ধাপে নির্দেশনা, প্রতিটা প্রম্পট বাংলা ও ইংরেজিতে
  • ট্রাফিক লাইট নিয়ম আর তথ্য বদলে দেওয়ার টেবিল
  • কোন AI কখন, আর আটকে গেলে কী করবেন তার সমাধান
  • এক লাইনের ফলো-আপ প্রম্পট আর নিজের প্রম্পট বানানোর টেমপ্লেট
  • প্রিন্ট করার মতো ৭ দিনের চেকলিস্ট

AI আপনার অভিজ্ঞতার জায়গা নেবে না, বরং সেই অভিজ্ঞতাকে দ্রুত কাজে লাগানোর হাতিয়ার। আজ থেকেই একটা কাজ দিয়ে শুরু করুন, আর কমেন্টে জানান আপনার অফিসের কোন কাজটা সবচেয়ে সময়খেকো। সেগুলোর জন্য পরের লেখায় রেডি প্রম্পট বানাবো।