AI এখন কোড লিখে দেয়, ডিজাইনও বানিয়ে দেয়। তাহলে Portfolio কি আর লাগে? লাগে, আগের চেয়েও বেশি। ক্লায়েন্ট শুধু স্কিলের কথা শুনে কাউকে hire করে না, hire করে প্রমাণ দেখে। আর সেই প্রমাণ রাখার সেরা জায়গা আপনার নিজের Portfolio ওয়েবসাইট।
ভালো খবর হলো, এখন এর জন্য কোড জানা লাগে না। আমি Claude AI-কে সরাসরি আমার WordPress সাইটে কানেক্ট করে একটা ডিজাইন রেফারেন্স দিয়েছি, আর Claude নিজেই Elementor দিয়ে পুরো সাইট বানিয়ে দিয়েছে। পুরো প্রসেসটা ধাপে ধাপে দেখিয়েছি এই ভিডিওতে:
৬ ধাপে পুরো প্রসেস
- হোস্টিং-এ একটা লাইভ WordPress সাইট রেডি করুন (HTTPS সহ)।
- ফ্রি Novamira প্লাগইন দিয়ে Claude-কে সাইটে কানেক্ট করুন।
- Elementor, Ultimate Addons for Elementor, Hello Elementor থিম আর Contact Form 7 ইনস্টল করুন। সবগুলোই ফ্রি।
- Pinterest থেকে একটা ডিজাইন রেফারেন্স আর নিজের ২-৪টা ছবি রেডি করুন।
- একটা প্রম্পট দিন, বাকি কাজ Claude করবে।
- ছোটখাটো ফিক্স করুন, তারপর AI ডিসকানেক্ট করে সাইট লক করুন।
একটা জরুরি টিপ: প্রম্পটের সাথে নিজের আসল তথ্য (নাম, সার্ভিস, প্রজেক্ট, testimonial) অবশ্যই দিন। না দিলে Claude নিজে থেকে বানিয়ে লিখতে পারে, যেমন ভুয়া ক্লায়েন্ট বা ভুয়া রিভিউ। Portfolio মানে আপনার সুনাম, তাই পাবলিশের আগে প্রতিটা লাইন নিজে চেক করে নিন।
ফ্রি PDF গাইড ডাউনলোড করুন
ভিডিওর প্রতিটা ধাপ আমি একটা ১৮ পাতার গাইডে গুছিয়ে দিয়েছি, সহজ ইংরেজিতে। গাইডে পাবেন:
- প্রতিটা ধাপের বিস্তারিত নির্দেশনা
- ভিডিওতে ব্যবহার করা পুরো প্রম্পট, কপি-পেস্ট রেডি, সাথে ৪টা অ্যাড-অন ব্লক
- ট্রাবলশুটিং টেবিল আর ফলো-আপ প্রম্পট
- প্রিন্ট করার মতো লঞ্চ চেকলিস্ট
Portfolio বানানো হয়ে গেলে লিংকটা ভিডিওর কমেন্টে দিন, দেখতে চাই আপনি কী বানালেন।

